সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে চলন্ত পিকআপে পেট্রলবোমা নিক্ষেপ

সীতাকুণ্ডে পিকআপের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে পিকআপের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি চলন্ত পিকআপে পেট্রলবোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঢালিপাড়া এলাকার মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীতে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পিকআপ ভ্যান ও পিকআপে থাকা মালামাল পুড়ে গেছে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি পিকআপের অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পিকআপটি চট্টগ্রাম নগরী থেকে সীতাকুণ্ড মাছের আড়তে যাচ্ছিল। পথে ঢালিপাড়া এলাকায় মুখ ঢেকে রাখা লোক গাড়ির গতিরোধ করে পেট্রলবোমা ছুড়ে মারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণ করে। পিকআপে থাকা ড্রাম ও পিকআপ আগুনে পুড়ে যায়।

গাড়ি চালক মো. শাওন বলেন, চট্টগ্রাম নগরী থেকে পিকআপ নিয়ে সীতাকুণ্ড মাছের আড়তে যাচ্ছিলাম। হঠাৎ দুর্বৃত্তরা একটি লোহা ছুড়ে মারে। তাতেই গাড়ি পাংচার হয়ে যায়। গাড়িটি দাঁড়ানোর চেষ্টা করলে কিছু মুখোশধারী দুর্বৃত্ত গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মেরে পালিয়ে যায়। দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়াতে প্রাণে রক্ষা পেলাম।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনি। পিকআপচালক জানিয়েছেন, কিছু মুখোশধারী দুর্বৃত্ত এসে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাকিম বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে পিকআপ ভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X