রিয়াদ হোসেন রুবেল, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষা চাষ

সরিষার ক্ষেত। ছবি : কালবেলা
সরিষার ক্ষেত। ছবি : কালবেলা

সরিষা চাষে মনোযোগী হয়ে উঠেছেন বালিয়াকান্দি উপজেলার কৃষকরা। এ উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠেছে। বর্তমানে কৃষকরা মাঠপরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর বালিয়াকান্দিতে ১ হাজার ৩২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার হেক্টর জমি গত বছর ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল।

বালিয়াকান্দি উপজেলার পর্ব মৌকুড়ি গ্রামের সরিষা চাষি রাজ্জাক মোল্লা বলেন, প্রতি বছর বাড়ির জন্য ১৫ শতক সরিষা চাষ করতাম কিন্তু দেশে ভোজ্যতেলের দাম বেড়েই চলছে। তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। এবার দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি।

উপজেলার অপর কৃষক আজিজ মোল্লা বলেন, ‘প্রতি বছর গম চাষ করতাম, এ বছর আমি সরিষা চাষ করছি। এ বছর ১ বিঘা জমিতে সরিষার চাষ করেছি।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘চলতি আমন মৌসুমে উপজেলায় ১ হাজার ৩২ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে কৃষকেরা। যার লক্ষ্যমাত্রা ছিল ৭ শত হেক্টর। গত বছর এই উপজেলায় সরিষার চাষ হয়েছিল ৪৪৫ হেক্টর। এ বছর আমরা উপজেলায় মোট ২ হাজার ৭০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১০

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১১

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১২

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৩

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৪

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৬

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৭

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৮

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৯

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

২০
X