দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
কংস নদীতে নৌকাডুবি

কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২

কংস নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
কংস নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নেত্রকোনার কংস নদীতে নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে মাহবুব মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নদীর ঢেউটুকোন এলাকা থেকে জেলেদের মাছ ধরার জালে মাহবুবের মরদেহ উঠে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে বুধবার (৫ জুন) বিকেলে কংস নদীতে নৌকাডুবে তিনজন নিখোঁজ হন। ১৪ বছর বয়সী মাহবুব মিয়া দুর্গাপুরের ঢেউটুকোন গ্রামের রেনু মিয়ার ছেলে।

নিখোঁজ অপর দুজন দুর্গাপুর উপজেলার ঢেউটুকোন গ্রামের আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) এবং পূর্বধলা উপজেলার আগমারকেণ্ডা গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে সোহেল (২১)।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কংস নদীর পূর্বধলা উপজেলার জামতলা বাজারঘাট ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাট দিয়ে নৌকায় করে লোকজন নদী পার হন। ডুবে যাওয়া নৌকায় অন্তত ২০ জন লোক ছিলেন। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশসহ স্থানীয়রা চেষ্টা করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৪

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৬

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৭

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৮

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৯

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

২০
X