লোহাগড়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
আইনশৃঙ্খলা সভায় এসপি

‘কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন’

দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। ছবি : কালবেলা
দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। ছবি : কালবেলা

পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে নড়াইল জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন তিনি বলেছেন, কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। কোনো প্রকার ঘুষ লেনদেনের সঙ্গে পুলিশের লোকজন জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টায় লোহাগড়া থানা পুলিশের আয়োজনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এলাকার সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সবসময় সহযোগিতা করবে। তথ্যপ্রযুক্তির যুগে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে কোনো কর্তৃপক্ষকে ঘুষ দেওয়া ছাড়াই ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। পাশাপাশি এসব অপরাধে যারা জড়িত থাকবে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে ও এস আই মামুনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নড়াইল জেলার ডিআইও প্রধান মো. শরীফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জহিরুল ইসলাম আক্কেল, নজরুল ইসলাম বাদশা, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দীন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান সরদার, নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ আলী, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহা, দিঘলিয়া বাজার জামে মসজিদের ঈমাম সুলতান মাহামুদ, দিঘলিয়া বাজার বণিক সমিতির নেতা আলী আজম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X