তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:১৯ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডার প্রকোপ তীব্র

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়েনি তাপমাত্রা। কুয়াশার প্রকপে আজও দিনের বেলায় ডে লাইট জ্বালিয়ে সড়তে চলছে যানবাহন। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়েনি তাপমাত্রা। কুয়াশার প্রকপে আজও দিনের বেলায় ডে লাইট জ্বালিয়ে সড়তে চলছে যানবাহন। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত দুদিন থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুয়াশা ও তীব্র শীতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। এ জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। সে কারণেই বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি ) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬ টায় একই তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

স্থানীয়রা জানান, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাস আর রাতভর কনকনে শীত অনুভূত হয়েছে। তবে সপ্তাহজুড়ে প্রচণ্ড শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। এদিকে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এ ছাড়াও দিনের বেলা হালকা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠান্ডা আবহাওয়া, বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এ জনপদে শীতের তীব্রতা বেড়ে গেলেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। তীব্র শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানান পঞ্চগড়ের দরিদ্র এলাকাবাসী।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, কয়েকদিন ধরে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X