সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

নিহত দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
নিহত দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব জামডহর গ্রামের পার্শ্ববর্তী কুরিয়ারবন্দ নামক ডহরে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ (দিঘীরপার) গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন ইছু মিয়ার ছেলে।

জানা যায়, পেশায় মৎসশিকারি দেলোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনজন সঙ্গীসহ নৌকা নিয়ে কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ ডহরে মাছ ধরতে যান। পরে তিনি মাছ ধরতে নৌকা থেকে অক্সিজেনসহ নদীতে নেমে ডুব দেন। দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করায় সঙ্গীরা রশি ধরে টান দিয়ে উপরে উঠান। ততক্ষণে দেলোয়ার হোসেন লাশ হয়ে ৫০কেজি ওজনের জীবিত মাছ নিয়ে সঙ্গীদের কাছে ফেরেন।

ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করে বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে নিহত যুককের ছোট বোন আমিনা বেগম জানান, তার ভাই কানাডা যাওয়ার জন্য গতকাল ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন। আজ তিনি কুশিয়ারা নদীতে মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরলেন। নিহতের মা-বাবা ও ভাই-বোন ছাড়াও স্ত্রী এবং দুটি অবুঝ শিশু আছে বলেও তিনি জানান।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X