লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি মাশরাফীর

স্থানীয় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : কালবেলা
স্থানীয় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : কালবেলা

এমপি বারবার না হয়ে একবার হয়েই বীরের মতো নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ নিলেন হুইপ মাশরাফী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন জয়পুরের দলীয় কার্যালয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। এর আগে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেবেন, ৮ তারিখ থেকে আমি আপনাদের দায়িত্ব নেব। জনগণ আমার কথা রেখেছেন, সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে আমাকে সংসদের হুইপ মনোনীত করেছেন। এ জন্য এবারে আমার চ্যালেঞ্জ হলো এলাকার উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করা ও জনগণের পাশে থাকা।

তিনি আরও বলেন, লোহাগড়া পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা খুবই প্রয়োজন। বর্জ্য নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং শহরের রাস্তাঘাট, হাটবাজার, নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। সকল কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এ জন্য ধাপেধাপে উল্লিখিত কাজগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন এবং এসব উন্নয়নমূলক কাজের সহযোগিতা করার আশ্বাস দেন।

মতবিনিময় শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনা শেষে নিজেকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, আমি যখন এলাকার সাধারণ জনগণের সঙ্গে কথা বলব তখন নেতাকর্মীরা পাশে না থেকে যেন তারা জনগণের সাথে কথা বলার জন্য সহযোগিতা করেন। তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করার অঙ্গীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X