মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে অবৈধ যানের দাপট, একের পর এক ঘটছে প্রাণহানি

মাদারীপুরে ইট বহন করছে একটি ট্রাক্টর। ছবি : কালবেলা
মাদারীপুরে ইট বহন করছে একটি ট্রাক্টর। ছবি : কালবেলা

মাদারীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনবিহীন ট্রাক্টর, মাহিন্দ্রা এবং শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন। এতে একদিকে নষ্ট হচ্ছে সড়ক অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব যানের বেপরোয়া গতিতে ক্ষুব্ধ সাধারণ নাগরিকরা। সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া যেন দুরূহ হয়ে গেছে।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি অবৈধ মাহিন্দ্রার ধাক্কায় মাদারীপুরের কালকিনিতে মো. নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামের এক আইনজীবী সহকারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। ওই মাহিন্দ্রাটি আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা। মাহিন্দ্রাটি এসে পেছন থেকে নেছার উদ্দিনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিহত হন তিনি।

কয়েক মাস আগে ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম নামক স্থানে রেজাউল করিম বারেক নামের এক বীর মুক্তিযোদ্ধা ইটবাহী নছিমনের ধাক্কায় নিহত হন। শুধু বীর মুক্তিযোদ্ধা বারেক ও নেছারই নন; প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা।

সরেজমিন দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন কয়েকশ অনুমোদনবিহীন বালু ও ইটবাহী মাহিন্দ্রা, ট্রাক্টর এবং শ্যালো ইঞ্জিনচালিত যান চলছে সড়ক-মহাসড়ক দিয়ে। এই অতিরিক্ত ওজনের মাটি, ইট ও বালু বহনের কারণে গ্রামীণ পাকা সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। বেড়েছে জনদুর্ভোগ। ঘটছে দুর্ঘটনা।

এ ছাড়া এসব যানবহানের চালকদের লাইসেন্সও নেই। মাদারীপুরের স্থানীয় বাসিন্দা সামসুল হক জানান, মাদারীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত অবৈধ যানবাহন চলাচল করে।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, ইটভাটার মাটি, বালু ও ইট বহনের ট্রাক্টরের চাকায় কোটি কোটি টাকার সড়ক নষ্ট হচ্ছে। মারাত্মক শব্দদূষণ ও ধুলাবালির প্রভাব পড়ছে পরিবেশের ওপর। প্রাণহানির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। তাই এসব গাড়ির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মাদারীপুরের অতিরিক্তি পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহন চলাচলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X