রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ফের মোশা বাহিনীর তাণ্ডব, গুলি-ককটেল বিস্ফোরণ

রূপগঞ্জে ফের মোশা বাহিনীর তাণ্ডব। ছবি : কালবেলা
রূপগঞ্জে ফের মোশা বাহিনীর তাণ্ডব। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাসীর ওপর মোশা বাহিনীর সন্ত্রাসীরা ফের তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের দফায় দফায় হামলায় দুজন গুলিবিদ্ধসহ ১৫ গ্রামবাসী আহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন গ্রামের লোকজন। ওই নির্বাচনে মোশাররফ হোসেন মোশা ও তার বাহিনীর লোকজন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার পক্ষে কাজ করেন। নির্বাচনে ১ লাখ ১১ হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীর সঙ্গে হেরে যান শাহজাহান। আ.লীগ প্রার্থীর বিপুল ভোটে বিজীয় হওয়ার পর থেকেই মোশাররফ হোসেন মোশা বাহিনীর সদস্যরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করা গ্রামবাসীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

সোমবার দুপুরে নাওড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ৪৩ মামলার পলাতক আসামি মোশাররফ হোসেন ওরফে মোশাসহ মোশা বাহিনীর সদস্য নিরব, স্বাধীন, সাখাওয়াত উল্লাহ, আব্বাস, নাজমুল, রুবেল, আনোয়ার, জয়নাল, তাজেল, রিফাত, রায়হান, আলহাদি, জাগু, বুটটু, চোরা দুলাল, আব্দুল, আরমানসহ প্রায় একশ থেকে দেড়শ সদস্য দেশি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়।

এ সময় গ্রামের নারী-পুরুষ থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে মোশা বাহিনী গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে শুরু করে।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলায় আলতাব হোসেন নামের এক নিরীহ গ্রামবাসীসহ দুজন গুলিবিদ্ধ হয়। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মোশা বাহিনীর সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কে সৃষ্টি করে। গ্রামবাসী নিজেদের আত্মরক্ষা করতে মোশা বাহিনীর ওপর পাল্টা হামলা চালায়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও মোশা বাহিনী ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। মোশা বাহিনীর হামলায় রিপন, মাতিন, কামাল, সজিব, হানিফ, শাকিল, আরিফুলসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর চন্দ্র সাহা বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১০

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১১

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১২

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৩

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৪

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৯

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

২০
X