নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ১৯ বছর পর সাজা পেলেন আসামি

সাজাপ্রাপ্ত দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ছবি : কালবেলা
সাজাপ্রাপ্ত দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ছবি : কালবেলা

নাটোরে ১৯ বছর আগে ঘটা স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর সদর উপজেলা হয়বতপুর গ্রামের আবু বক্কর ও গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রান্টু মিয়া।

নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, আবু বক্কর ও রান্টু মিয়া ওই ছাত্রীর বাড়ির পাশে রাজমিস্ত্রির কাজ করতেন। এই সুবাদে ভুক্তভোগীর সঙ্গে কথা হতো। ছাত্রী তাদের ‘ভালো মানুষ’ ভাবতে শুরু করেন। এ সুযোগ কাজে লাগিয়ে ২০০৫ সালের ২৫ মে দুপুরে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যান আবু বক্কর ও রান্টু মিয়া।

পরে স্থানীয়দের মাধ্যমে ভুক্তভোগীর স্বজনরা জানতে পারেন, আবু বক্কর ও রান্টু মিয়ার সঙ্গে তাকে যেতে দেখা গেছে। কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে মামা বাদী হয়ে নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে পুলিশ ভুক্তভোগীকে ঢাকা থেকে উদ্ধার করে। পরে অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ এবং রান্টু মিয়ার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযোগ দাখিল করে পুলিশ।

দীর্ঘ ১৯ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের সাজার আদেশ দেন। রায়ে আরও উল্লেখ করা হয়, জরিমানার অর্থ ভুক্তভোগী পাবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X