অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত যুবলীগ নেতা মুরাদ হোসেন। ছবি : সংগৃহীত।
নিহত যুবলীগ নেতা মুরাদ হোসেন। ছবি : সংগৃহীত।

যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুরাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম।

নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক।

ওসি আকিকুল ইসলাম বলেন, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে তার ওপর হামলা হয়। অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হন। মুরাদের মৃত্যুর সংবাদ তার স্বজনদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে তদন্ত শুরু হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নীলাদ্রি সুন্দর কুন্ডু বলেন, রাতে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন ও ডান পায়ের হাড় ভাঙা ছিল। এ ছাড়াও পেটে জখম করায় খাদ্য নালী বেরিয়ে গিয়েছিল। শরীরের বেশকিছু স্থানে জখমের চিহ্ন দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহত মুরাদ হোসেনের দুটি শিশু সন্তান রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার ক্লু উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে। মামলা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১০

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১১

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১২

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৩

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৪

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৫

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৬

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৭

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৮

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৯

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

২০
X