শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যাপ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যাপ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানসাট-গোমস্তাপুর সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির করিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সিএনজিচালিত অটোরিকশার যাত্রী গোমস্তাপুর উপজেলার পিড়াশন গ্রামের মনসুর আলীর ছেলে জিয়াউর রহমান (৪০)। আহতরা হলেন ভারতের মালদা জেলার মোথাপুর থানার রাজনগর গ্রামের বাসিন্দা আবদুল খালেক (৫৫) ও আবদুল খালেকের স্ত্রী সায়েরা বেগম (৪৫) ।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে কানসাট করিম বাজার এলাকায় গোমস্তাপুর থেকে কানসাটগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক আহত তিনজনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন, অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, ট্রাকটিকে জব্দ করা হলে চালক পলাতক রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X