মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন। ছবি : সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে আওয়ামী লীগের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নান্দিনা বাঁশহাটার কৃষি অফিসের পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন, নান্দিনা বালিয়াপাড়ার সাইদুর রহমান, নান্দিনা বাজারের শফিকুল ইসলাম,পার্শ্ববর্তী লক্ষীরচর ইউনিয়নের নজরুল ইসলাম ও ঢাকার খিলক্ষেত এলাকার ফালু মিয়া। এ সময় জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

এ বিষয়ে মামলা করেছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আব্দুস সালাম। তিনি জানান, রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই আওয়ামী লীগ নেতা এর আগেও জুয়া খেলার সময় গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১০

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১১

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১২

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৬

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৭

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৮

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৯

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

২০
X