কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত তুলার গুদামে আগুন।
গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে স্থানীয় মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকটি গুদামে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বিদ্যুতের ট্রান্সফরমারে ‘শর্ট সার্কিট’ হয়ে আশপাশের কয়েকটি গুদামে আগুন লেগে যায়। এ সময় তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ফায়ার সার্ভিসে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১০

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১১

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১২

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৩

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৭

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৮

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X