বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

লাশ
গ্রাফিক্স : কালবেলা

ঝালকাঠির নলছিটি উপজেলায় খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে তার ছেলে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে খলিলুরের ১৭ বছর বয়সী ছেলে এ ঘটনা ঘটিয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। খলিলুর রহমান রানাপাশা ইউনিয়নের দক্ষিণ রানাপাশা গ্রামের হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় নিহত খলিলুরের স্ত্রী সালেহা বেগমকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে খলিলুরের ছেলে। সে সেখানেই থাকে। তিন দিন আগে খলিলুর তার স্ত্রীকে মারধর করেন। মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে খলিলুরের ছেলে বিষয়টি জানতে পারে। এ নিয়ে তর্কের জেরে শনিবার রাতে সে তার বাবা খলিলুরকে পিটিয়ে আহত করে। পরে খলিলুরের ভাই আবদুল কাদের বিষয়টি জানতে পেরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর শুনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। খলিল হাওলাদারের ছেলে পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রানাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, খলিলুরের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। কী কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা তিনি জানতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X