লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

লক্ষ্মীপুর জেলার ম্যাপ।
লক্ষ্মীপুর জেলার ম্যাপ।

লক্ষ্মীপুরে ভাতিজা কিরন পাটোয়ারির লাঠির এক আঘাতে ঘটনাস্থলেই চাচা সুজায়েত উল্যা পাটোয়ারির (৬২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ড উত্তর বাঞ্চানগর বায়েজিদ পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত ভাতিজা কিরন পাটোয়ারি একই বাড়ির হানিফ পাটোয়ারির ছেলে। বিয়ে বিষয়ে কথাবার্তাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে এ ঘটনা ঘটে। নিহত সুজায়েত উল্যা ও হানিফ পাটোয়ারি আপন চাচাতো ভাই। অভিযুক্ত কিরন তার চাচাতো ভাইয়ের ছেলে।

১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সুজায়েত উল্যাহর ছেলে সৌরভের আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হানিফ পাটোয়ারি ও তার ছেলে কিরন পাটোয়ারি অপবাদমূলক কথা ছড়িয়ে দেয়। এমন অভিযোগে উভয় পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাবা-ছেলে সুজায়েত উল্যাকে কিল-ঘুষি মারে। এ সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে চাচা সুজায়েত উল্যার মুখমণ্ডলে একটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী একই বাড়ির আরেক ভাতিজা আজাদ পাটোয়ারি জানান, ঘটনার সময় সুজায়েত উল্যা গোসল করতে পুকুরের দিকে যাচ্ছিলেন। তর্ক-বিতর্কের একপর্যায়ে কিরন লাঠি দিয়ে সুজায়েত উল্যাকে সজোরে একটি আঘাত করে।

সদর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X