রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি

ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন। ছবি : সংগৃহীত
ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাবেদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামগঞ্জ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন এ আদেশ দেন। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনওকে অভিযোগ দেওয়ায় কৃষককে মারধর মামলায় এ সমন জারি হয়। মামলার বিবরণে বলা হয়, ৩ নম্বর ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনের আস্থাভাজন ও পশ্চিম ভাদুর গ্রামের মো. সোহেল ফসলি জমির মাটি কেটে আনা-নেওয়া করছিলেন। এ সময় একই গ্রামের কৃষক আলী আকবরের বর্গাজমি ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে আলী আকবর রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে চেয়ারম্যানসহ মামলার আসামি মো. সোহেল ও রাব্বি ক্ষীপ্ত হয়ে ১২ ফেব্রুয়ারি দুপুরে বাদীর বাড়ি সামনে তাকে মারধর করে জখম করেন। পরে ভুক্তভোগী আলী আকবর বাদী হয়ে চেয়ারম্যানকে প্রধান আসামি করে পর দিন লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে আজ আদালত এ রায় দেন।

মামলার বাদী আলী আকবর বলেন, ‘চেয়ারম্যানসহ আসামিরা আমাকে লোহার রড দিয়ে অমানবিকভাবে মারধর করেছেন। আশা করি, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। এভাবে যে কেউ মামলা দিতেই পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১০

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১১

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১২

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৩

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৪

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৫

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৬

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৭

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৮

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৯

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

২০
X