ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিলেন বাবা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন বাবা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন বাবা। ছবি : কালবেলা

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিলেন বাবা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া (২০) উপজেলার সদর এলাকার পূর্বপাড়ার নুরুল ইসলামের ছেলে।

এ সময় তাকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদকসেবন করছে। নেশার টাকার জন্য মা-বাবাকে চাপ প্রয়োগ করত। এ নিয়ে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন তিনি। নেশার টাকার জোগান দিতে সে প্রায়ই ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করত। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন বাবা নুরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, উপজেলার সদর এলাকায় বাবা-মায়ের তথ্য অনুসারে আমরা অভিযান চালাই। এ সময় ইয়াবা ও গাঁজাসহ শিপন মিয়া নামে এক মাদকাসক্ত যুবকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X