কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরে আলাদা ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহত হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে কানে হেডফোন লাগিয়ে হেঁটে যাচ্ছিলেন রাব্বানী। এ সময় পেছন থেকে ট্রেন চাপা দিলে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

অপরদিকে সকাল ৭ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন-বিচ্ছন্ন লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে লাশ পাওয়া গেছে এ জন্য রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X