আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে যাকে তাকে কামড়াচ্ছে কুকুর, শিশুসহ আহত ৩০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৩ মার্চ) রাত থেকে সোমবার (৪ মার্চ) সকাল পর্যন্ত পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে ভুক্তভোগীরা কুকুরের কামড়ের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জয়নগর গ্রামের জাহের মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে আবু বক্করসহ আরও কয়েক শিশু খেলা করছিল। এ সময় একটি কুকুর তাদের কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে। শিশুদের চিৎকারে আশপাশের লোকজন তাড়া করলে কুকুরটি পালিয়ে যায়।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামে ইঞ্জিল দাস, গিয়াস উদ্দিনের ছেলে তানজিদসহ (১২) আরও ১০-১২ জনকে অতর্কিত আক্রমণ করে কুকুর কামড় দেয়।

কুকুরের কামড়ে আহত অন্যরা হলেন পৌর এলাকার শরীফ নগরের গোলাম ফারুক, রওশন আলীর ছেলে জিহাদ, ফতেহপুর গ্রামের মোহন মিয়া (১৯), আদর্শ নগরের দুই শিশু, বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মহিবুর মিয়ার মিয়ার মেয়ে মিলন আক্তার (৩), কাকাইলছেও ইউনিয়নের ঘরদাই গ্রামের আতাউর রহমান (৪০), সদর ইউনিয়নের বিরাট গ্রামের সাহিদা বেগম (৩৫) প্রমুখ।

সদর ইউনিয়ন পরিষদের সদস্য কাশেম আলী বলেন, অনেকে পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, রোববার রাতে ১০ জন এবং সোমবার সকালে আটজনসহ মোট ১৮ জন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, শুনেছি পাগলা কুকুরটি মেরে ফেলা হয়েছে। সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যারাই কুকুরের কামড়ে আহত হয়েছেন, তারা সবাই যেন টিকা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তাকে পদক্ষেপ গ্রহণ করতে বলেছি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X