রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় শিশুর মৃত্যু, গাড়িতে আগুন

ট্রাকচাপায় শিশু নিহতের ঘটনায় গাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী। ছবি : কালবেলা
ট্রাকচাপায় শিশু নিহতের ঘটনায় গাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী। ছবি : কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়ায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আফিয়া আক্তার দৌলতদিয়া সাত্তার মেম্বারপাড়া এলাকার আয়জাল বেপারীর মেয়ে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিলন হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাকচাপায় এক শিশু নিহতের ঘটনায় স্থানীয়রা গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে আসে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় ট্রাকের আগুন নেভাতে সক্ষম হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘শুনেছি মাটিবাহী ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি আরও জানার চেষ্টা করছি।

এ ব্যাপারে জানতে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X