ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবলা গ্রাফিক্স
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবলা গ্রাফিক্স

জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের সামনে থাকা গুরমার হাওরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত ১০ জনকে ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত ১০ জনকে স্থানীয় লোকজন রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত গোলাম মৌলা, মান্নান মিয়া, জৈন উদ্দিন, তামীম মিয়া, নূর আলম, হাবিবুর রহমান, আলী রহমান, সাজিবুল, আতাবুর মিয়া, আমির হোসেনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আমাদুল, অলিনুর, আনোয়ার ও জ্যোস্না- এই চারজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা গোলাম মৌলা (৬০) ও একই গ্রামের আজাদ মিয়া (৩৫)’র দুই পক্ষের বোরো জমির সীমানা নির্ধারণ, মসজিদের পরিচালনা কমিটি গঠনসহ পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আহতরা হলেন, গোলাম মৌলা (৬০), হাবিবুর রহমান (৪০), মান্নান মিয়া (৬০), আমির হোসেন (৩০), তামীম মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩০), সাজিবুল (২৩), জৈন উদ্দিন (৫০), আলী রহমান (৪০), আতাবুর মিয়া (৪০), শফিক মিয়া (৩০), সালমান মিয়া (২৫), কিবরিয়া (৩০), নূর আলম (৩০), পারভীন (৪০), অলিনূর (৩০), শাহীদ মিয়া (৫০), আল আমিন (৩২), শাহীন মিয়া (২৫), আজাদ মিয়া (৩৫), আমাদুল (১৬), জ্যোস্না (৩৫) সহ অন্তত ৩০জন আহত হন।

ধর্মপাশা থানার এসআই আবদুস সবুর মিয়া বলেন, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ এখনও আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X