ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
মেঘনা নদীতে নৌকাডুবি

আরও ২ লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ৩

নিখোঁজদের উদ্ধারে মেঘনা নদীতে চলছে অভিযান। ছবি : কালবেলা
নিখোঁজদের উদ্ধারে মেঘনা নদীতে চলছে অভিযান। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে পর্যটকবাহী নৌকা ডোবার ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে তিনজনের লাশ পাওয়া গেল। শনিবার (২৩ মার্চ) দুপুরে লাশ দুটি পাওয়া যায়। এর আগে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সুর্বণা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। শনিবারের অভিযানে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে আশুগঞ্জ সোনারামপুর চরে ঘুরতে ভৈরব সেতু এলাকার মেঘনা নদীর পাড় থেকে ১৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ছাড়ে। সেখান থেকে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভৈরবে ফেরার পথে মাঝ নদীতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ও নৌপুলিশ ৯-১০ জনকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুর্বণাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া তোফাজ্জল হক (২২) নামে এক যুবককে আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনাকবলিত সুন্দরবন ভ্রমণতরীর মালিক নজরুল ইসলাম জানান, দীর্ঘ ২০ বছর ধরে ভৈরব থেকে আশুগঞ্জ চরে যাত্রী পারাপার করেন। সন্ধ্যায় সোনারামপুর চর থেকে ভৈরব ব্রিজের নিচে ফেরার পথে একটি বাল্কহেড তার নৌকায় পেছনে ধাক্কা দিলে মাঝ নদীতে ১৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

এ বিষয়ে ভৈরব নৌ থানার ওসি মনিরুজ্জামান জানান, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালাচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১০

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১১

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১২

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৩

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৪

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৫

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৬

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৭

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৮

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৯

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

২০
X