থানচি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানের আরও দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

থানচির একটি পর্যটন এলাকা। ছবি : কালবেলা
থানচির একটি পর্যটন এলাকা। ছবি : কালবেলা

দীর্ঘ ৯ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটক ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রোয়াংছড়ি উপজেলা। এর আগে আলিকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভিন তিবরীজির স্বাক্ষরিত জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের রুমা উপজেলার বগালেক ও কেওক্রাডং এবং থানচি উপজেলার নাফাকুম জলপ্রপাত, সাঙ্গু নদী পথে রাজা পাথর, তমা তুঙ্গীসহ জনপ্রিয় সব পর্যটন স্পর্ট ও দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে আর কোনো বাধা থাকছে না।

উল্লেখ্য, বান্দরবানে অন্যান্য বছরের ন্যায় স্বাভাবিকভাবে দেশি-বিদেশি পর্যটকরা ছুটে বেড়াচ্ছিল এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। হঠাৎ পাহাড়ে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে নবগঠিত জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলিকদম উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে র্যাব ও সেনাবাহিনী। যার কারণে গেল বছরের অক্টোবর মাসে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় পর্যায়ক্রমে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X