কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও  মিনি কাভার্ডভ্যান। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনি কাভার্ডভ্যান। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে পণ্যবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে কার্ভাডভ্যান চালক ও গাড়ির মালিক নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাভার্ডভ্যান চালক মো. আব্দুর রহিম (৪৭) ও গাড়ির মালিক মো. মাসুদ বিল্লাহ (৪২)। আব্দুর রহিম পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবুছরা গ্রামের মো. আজের আলী মৃদার ছেলে। মাসুম বিল্ল্যাহ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তাপস চন্দ্র বলেন, সকালে দ্রুতগতির একটি মিনি কার্ভাডভ্যান পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানে থাকা চালক ও গাড়ির মালিক গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার এসআই মো. আলমগীর হোসেন বলেন, সকালে মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী অংশে পণ্যবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটতে পারে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X