ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে সন্তান প্রসব

ট্রেনে জন্ম হওয়া নবজাতক। ছবি : কালবেলা
ট্রেনে জন্ম হওয়া নবজাতক। ছবি : কালবেলা

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন মোছাম্মত জান্নাতুন নামে এক নারী। শনিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

এরপর নবজাতক ও মা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মোছাম্মত জান্নাতুন চট্টগাম জেলার কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ইকবাল হোসেনের স্ত্রী। ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রম করার সময় তার প্রসবব্যথা ওঠে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ ট্রেনটি ভৈরব বাজার স্টেশন অতিক্রম করে আশুগঞ্জ পার হয়ে তালশহর স্টেশনে এলে নবজাতক ভূমিষ্ঠ হয়। তখন জানাজানি হলে ঢাকা কন্ট্রোল অফিস থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টারকে জানানো হয়।

তখন ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি দেয়। এরপর মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ জন্য স্টেশনে আগে থেকেই একটি সিএনজিচালিত অটোরিকশা প্রস্তুত রাখা হয়েছিল।

সেটি দিয়েই তাদের হাসপাতালে পাঠানো হয়। এতে তাদের সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পয়েন্টম্যান শাহরিয়ার হোসেন ইমন এবং স্টেশনে প্লাটফর্মে থাকা দোকানি মো. ডালিম মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র নার্স স্মৃতি রানী রায় বলেন, ‘মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বাচ্চার ওজন তিন কেজি। চিকিৎসক ওই মাকে ভর্তি নিয়েছিলেন। কিন্তু বাচ্চা ও মা সুস্থ থাকায় তারা নিজ দায়িত্বে চট্টগ্রাম চলে গেছেন।’

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক মো. তাজুল ইসলাম বলেন, ‘ওই মাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলাম। তবে তিনি ভর্তি থাকেননি। বাচ্চাটি সুস্থভাবেই জন্ম হয়েছে। কোনো সমস্যা হয়নি।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X