রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্ত্রীসহ লাইব্রেরিয়ানের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী সরকারি সিটি কলেজের গ্রন্থগারিক আব্দুল্লাহ আল বসির ও তার স্ত্রী তানিয়া জামান। ছবি : কালবেলা
রাজশাহী সরকারি সিটি কলেজের গ্রন্থগারিক আব্দুল্লাহ আল বসির ও তার স্ত্রী তানিয়া জামান। ছবি : কালবেলা

এক কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৯৭০ টাকা মূল্যের বেশি স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগে রাজশাহীতে সরকারি সিটি কলেজের গ্রন্থাগারিক ও তার স্ত্রীর নামে মামলা দায়ের করছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।

বুধবার (৩ এপ্রিল) দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান আলাদা দুটি মামলা করেন। আসামিরা হলেন- রাজশাহী সরকারি সিটি কলেজের গ্রন্থাগারিক আব্দুল্লাহ আল বসির ও তার স্ত্রী তানিয়া জামান।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, তানিয়া জামান দুদকে তারা দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক লাখ ১২ হাজার ৯৩৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের কথা জানান। তবে দুদকের অনুসন্ধানে তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান এবং অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৮ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

স্বামীর সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে ৩১তম বিসিএসে নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মামলা দায়ের করে। ওই মামলায় সিআইডি আদালতে চার্জশিট দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। এদিকে জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে তানিয়া জামান চৌধুরীকে বর্তমানে সরকারি চাকরি হতে ছাঁটাই করা হয়েছে।

এছাড়াও আব্দুল্লাহ আল বসির রাজশাহী জেলা কার্যালয়ে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৬৭৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে দুদকের অনুসন্ধানে তার অর্জনের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান এবং অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯০ লাখ ৯১ হাজার ২৯৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

এ বিষয়ে রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই দম্পতির স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে এক কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৯৭০ টাকা মূল্যের বেশি স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করার তথ্য পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এ মামলা করা হয়েছে।’

তবে দুদকের মামলার বিষয়ে অভিযুক্ত দম্পতির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১০

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১১

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১২

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৩

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৪

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৫

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৬

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৭

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৮

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৯

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২০
X