ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

আটককৃত প্রতারক। ছবি : কালবেলা
আটককৃত প্রতারক। ছবি : কালবেলা

কুষ্টিয়া ভেড়ামারার গোলাপনগর অগ্রণী ব্যাংক থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এ সময় প্রতারকরা দুটো নকল ভাউচারের মাধ্যমে মোট ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যায়।

আটককৃতরা হলেন মো. মামুন শেখ, কেরামত খান ও মো. সাইমন। তাদের তিনজনের বাড়িই মাদারীপুরে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গোলাপনগর অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, ফরেন রেমিট্যান্সের টাকা দুটো ভুয়া ভাউচারের মাধ্যমে কবির ও মনির সই জালিয়াতি করে নিয়ে যায়। তারা যথাক্রমে ১ লাখ ৫ হাজার এবং ৯৪ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে তোলে। আরও একটি ভাউচার সাবমিট করার সময় আমাদের লোকজন বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাদের ধরি। দুজন টাকা নিয়ে পালিয়ে গেছে, বাকি তিনজনকে আমরা আটক করতে পেরেছি।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের পরিদর্শক টিম রয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। থানায় এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১০

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

১১

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১২

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১৩

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১৪

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৫

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৬

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৭

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৮

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৯

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

২০
X