রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মুন্সিগঞ্জের সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ একজনসহ আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত পারভেজ খান ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ আরেকজন হলেন একই গ্রামের মোহাম্মদ রাব্বি খাঁ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দুজনকে ঢাকায় পাঠায় ডাক্তার। ঢাকায় নেওয়ার পথে পারভেজ খান মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাওন বলেন, গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

স্থানীয়রা জানান, ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের মো. সেলিম ও তার চাচাতো ভাই আহম্মেদের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার, মামলা ও সালিশ বৈঠক নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শনিবার ভোরে আহম্মেদের সমর্থকরা মামুনের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। এদের মধ্যে পারভেজ খান মারা গেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X