কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন (বামে) ও আওলাদ হোসেন (ডানে)। ছবি : কালবেলা
ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন (বামে) ও আওলাদ হোসেন (ডানে)। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন সদ্য পদত্যাগকারী দুই চেয়ারম্যান।

তারা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার ৬নং বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।

জানা যায়, আগামী ৮ মে ১ম ধাপে দেশের ১৫২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলাও রয়েছে। ওই নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেছেন।

একইসঙ্গে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন। আর এ কারণে নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে তারা পদত্যাগ করেন।

মো. আওলাদ হোসেন বলেন, আমি বৌলাই ইউনিয়নে তিনবার চেয়ারম্যান ছিলাম। জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। একসঙ্গে আমি সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড, ১১টি ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা মিটিং করে আমাকে প্রার্থী করেছে। গত ৯ এপ্রিল চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি এবং ১৪ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছি। আমার বিশ্বাস তারা যেহেতু আমার ওপর আস্থা রেখেছে তাদের আস্থা-বিশ্বাস আমি ধরে রাখব। আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, জনগণ এই বিষয়টি মূল্যায়ন করবে। তারা জানে আমার কোনো অনিয়ম দুর্নীতি নেই। আমার ওপর এই বিশ্বাসটুকু তাদের আছে।

এদিকে এমদাদুল হক জুটন বলেন, আমি পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিজে উপস্থিত থেকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেছি।

উল্লেখ্য, গত ২১ মার্চ নির্বাচন কমিশন প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ সোমবার ১৫ এপ্রিল। বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ ৮ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১০

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১১

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১২

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৩

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৪

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৫

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৬

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১৭

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১৮

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১৯

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

২০
X