রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরতে গিয়ে দুই স্কুলছাত্রী নিখোঁজ

নিখোঁজ স্কুলছাত্রী রহিমা খাতুন ওরফে বর্ষা ও জেসমিন আক্তার। ছবি : কালবেলা
নিখোঁজ স্কুলছাত্রী রহিমা খাতুন ওরফে বর্ষা ও জেসমিন আক্তার। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়ণপুর গ্রামের ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়ে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রীদের অভিভাবক পাংশা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ দুই স্কুলছাত্রী হলেন- রহিমা খাতুন ওরফে বর্ষা (১১) ও জেসমিন আক্তার (১৩)। তারা দুজন সম্পর্কে খালা-ভাগ্নি।

বর্ষা খাতুনের মা আছিয়া খাতুন বলেন, সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বর্ষা ও জেসমিন ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। বর্ষা-জেসমিন দুজন সম্পর্কে খালা-ভাগ্নি। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার কালবেলাকে বলেন, এ বিষয়ে বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নিখোঁজদের পরিবার। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন

আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা : মামুনুল হক

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন

আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা

টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

সিজদার সময় পুরুষদের পা কীভাবে থাকবে? জানুন সঠিক নিয়ম

হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু

১০

বিশ্বের প্রথম ও একমাত্র ট্রিলিয়নিয়ার এখন ইলন মাস্ক

১১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

১২

শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে : ডিসি সারওয়ার 

১৩

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

১৪

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভিতে আজ ‘ইত্যাদি’

১৫

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

১৬

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

১৭

শিশুর গলায় গরুর রশি বেঁধে নির্যাতন

১৮

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদসংখ্যা এক হাজারেরও বেশি

১৯

শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন

২০
X