বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সাইবার ট্রাইব্যুনাল, বরিশাল। ছবি : কালবেলা
সাইবার ট্রাইব্যুনাল, বরিশাল। ছবি : কালবেলা

বরিশাল সাইবার ট্রাইবুনালে ২ সাংবাদিকসহ মোট ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বরগুনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও নিয়ে সংবাদ প্রকাশ ও তা শেয়ার করায় এ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নারী কেলেঙ্কারিতে ভাইরাল হওয়া তালতলী উপজেলা ছাত্রলীগের সদ্য (সাবেক) সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু এ মামলা করেন।

২ সাংবাদিক হলেন- দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম ও দৈনিক মানবকণ্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন। এ ছাড়া স্থানীয় আরও ১০ জন ব্যক্তির বিরুদ্ধে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সংবাদ প্রকাশ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে সুনাম নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি তদন্ত করে তালতলী থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার ৩ নং আসামি সাংবাদিক নাঈম ইসলাম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ওই মামলার সাক্ষীরা এক নারীকে ধর্ষণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়। কিন্তু আমরা তাদের কথা না শুনে সংবাদ প্রকাশ করায় ব্যক্তিগত আক্রোশ থেকে আমাদের নামে মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, মামলার বিষয়ে আমি এখনো আমি কিছু জানি না। মামলার কপি হাতে পেলে তখন আমি এ বিষয়ে কথা বলতে পারব।

এ ঘটনায় সাংবাদিকমহলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠেছে। তাছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনও ক্ষোভ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X