কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামীসহ গ্রেপ্তার ২

স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে আজিদা বেগমকে গলাকেটে হত্যার ঘটনার নিহতের স্বামী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান তথ্য জানান।

গ্রেপ্তার দুজন হলেন নিহতের স্বামী নেত্রকোনা জেলার পূর্বধলা থানার উনমান্দি গ্রামের মো. ইদ্রিস মিয়া ও সহযোগী একই জেলার সদর থানার জামাদি গ্রামের রহমত আলী।

মাহফুজুর রহমান বলেন, রবিবার (২১ এপ্রিল) শ্রীপুরের নগরহাওলা গ্রামের ভাড়া বাড়ি থেকে আজিদা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন।

তিনি বলেন, র‌্যাব ছায়া তদন্ত শুরু করলে একপর্যায়ে সোমবার (২২ এপ্রিল) নিহতের স্বামী ইদ্রিস মিয়াকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে সহযোগী রহমত আলীকেও গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, আজিদা বেগম ও ইদ্রিস মিয়ার মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পরে ইদ্রিস মিয়া তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শনিবার (২০ এপ্রিল) রাতে ইদ্রিস মিয়া স্ত্রী আজিদা বেগমকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে গলাকেটে ও সহযোগী রহমত আলী মুখে বালিশচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত ছিল বলে স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১০

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১১

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১২

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৩

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৪

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৫

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৬

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৭

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৮

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৯

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

২০
X