অমরেশ দত্ত জয়, চাঁদপুর
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৮ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

মিষ্টি খেতে বছরজুড়ে থাকে ভিড়

আউয়ালের মিষ্টি। ছবি : কালবেলা
আউয়ালের মিষ্টি। ছবি : কালবেলা

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে উৎসব ছাড়াই আউয়ালের মিষ্টি খেতে সারা বছর ভিড় লেগে থাকে দোকানে। ১৯৫২ সাল থেকে প্রতিষ্ঠিত এই দোকানে দিন দিনই বাড়ছে তাদের তৈরিকৃত মুখরোচক মিষ্টির চাহিদা। আর এখানের তৈরিকৃত মিষ্টি দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে বলে আউয়াল সুইটস দোকানটিকে বলা হয় ফরিদগঞ্জের আভিজাত্যের প্রতীক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে হাজি আউয়ালের মিষ্টির দোকানে গেলে এসব তথ্য জানা যায়।

আউয়াল সুইটসের কারিগর মো. নেয়ামত বলেন, ১৯৯১ সালে আমি এখানে মিষ্টি তৈরির কারিগর হিসেবে যোগ দিয়েছি। এখানকার নামকরা স্পন্সের রসগোল্লাগুলো তৈরির প্রথম ধাপে দুধকে জাল দিয়ে ছানা তৈরি করা হয়। এরপর দুধ আগুনের জ্বালে কড়াইয়ে উতরানোর পর ভালোভাবে নেড়েচেড়ে জাল দিয়ে ছানা কাটা হয়। তারপর ছানাগুলোর পানি ছাড়িয়ে এরসঙ্গে ময়দা ও চিনি মিশিয়ে দিয়ে রসগোল্লা তৈরি করা হয়।

হাজি আউয়াল সুইটসের পরিচালক হারুনুর রশীদ বলেন, পারিবারিকভাবে কথিত রয়েছে এই দোকানের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল আউয়াল। আমার আব্বা যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তেন, তখন থেকেই তিনি এখানে ছোট পরিসরে মিষ্টি বেচাবিক্রি শুরু করেন। এরপর কালের পরিক্রমায় তার তৈরিকৃত স্পঞ্জের রসগোল্লা দিনদিন সবার মুখে মুখে আউয়ালের মিষ্টি নামে পরিচিতি লাভ করে।

বর্তমানে দোকানটিতে স্পন্সের রসগোল্লা ছাড়াও শুকনা মিষ্টি, কালোজাম, মালাইকারী, দধি, রসমলাই ও ছানা তৈরি হয়। এর মধ্যে রস মিষ্টি ৩৬০ টাকা, শুকনা মিষ্টি ৩২০ টাকা, দই ১ বাটি ২৬০ টাকা, মালাইকারি ১ বাটি ৪৭০ টাকা, রসমালাই ১ বাটি ৪২০ টাকা, ছানা ১ কেজি ৬শ টাকা, টফি ১ কেজি ৫৪০ টাকা এবং আঙ্গুরি ১ কেজি ৫২০ টাকা দামে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, উৎসব পার্বনতো রয়েছেই। রাজনৈতিক চর্চা কিংবা ঘোরাঘুরি ফরিদগঞ্জের সব কিছুতেই মিষ্টির প্রয়োজন পড়া মানেই প্রথম পছন্দে থাকে আউয়ালের মিষ্টি। আর বর্তমান বাজার দর হিসেবে দামও সহনশীল থাকায় আমরা এখানকার মিষ্টিই দেশ-বিদেশে পাঠাচ্ছি।

এ বিষয়ে হাজি আউয়াল সুইটসের প্রধান পরিচালক আব্দুল আখের বলেন, এখানে দিনে মিষ্টির চাহিদা মেটাতে ৩৫ থেকে ৪০ মণ দুধ লাগে। কখনো কখনো অর্ডার থাকলে বা বিশেষ দিনে চাহিদা থাকলে আরও ২০-২৫ মণ বেশি দুধ সংগ্রহ করতে হয়। আর এত এত দুধের জোগান দিতে নিজেদের খামারের পাশাপাশি ২০-২৫ জন খামারি এবং ৮-১০ জন গোয়ালা নিয়মিতই এখানে দুধ দেয়। পুরো দোকান ও কারখানায় ৩০ এর অধিক লোক কাজ করছে। আমার আব্বা হাজি আব্দুল আউয়াল বয়সের ভারে নুয়িয়ে পড়ায় আমরা তার ৭ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ২-৩ জন ছেলে নিয়মিতই সময় দিয়ে এখানে দোকান ও কারখানা পরিচালনা করছি। স্বাভাবিকভাবে এখানে আড়াই থেকে ৩ লাখ টাকা এবং ঈদ পূজো পার্বনে ১০-১২ লাখ টাকার মিষ্টি বিক্রি হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে তাহিরপুর-মধ্যনগর নৌপথে স্পিডবোট চলাচল স্বাভাবিক

সাইফ-তানজিদের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

নিঝুমদ্বীপে ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে অজ্ঞাত লাশ

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নাটোরে পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি

উত্তাল সমুদ্র দেখতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী

সফলতার এক যুগ / ইউরোপ-আমেরিকায় ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা 

১০

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

১১

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

১২

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

১৩

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

১৪

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

১৬

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

১৭

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

১৮

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

১৯

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

২০
X