শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ির লোকজনের মারধর থেকে বোনকে বাঁচাতে গিয়ে ভাই খুন

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ছবি : কালবেলা
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ছবি : কালবেলা

বোনকে মারছিলেন শ্বশুরবাড়ির লোকজন। বোনের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভাইকে পিটিয়ে হত্যা করেছে বোনের শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জয়নাল আকন্দ। তিনি বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়ির মুসলিম আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে ফুলেরা বেগম ও নুর ইসলামের বিয়ে হয়। তারা একে অপরের প্রতিবেশী ছিলেন। বিয়ের পর নুর ইসলামের পরিবার ফুলেরা বেগমকে মেনে নেয়নি। এ নিয়ে প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। পরে স্বামী নুর ইসলাম প্রবাসে চলে গেলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

শনিবার দুপুরে ফুলেরা বেগমের সঙ্গে তার শাশুড়ি নূরজাহানের ঝগড়া হলে ফুলেরা বেগমকে মারধর করতে থাকেন। এ সময় ফুলেরা বেগমের চাচাতো ভাই জয়নাল আকন্দ বোনের বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে ভাইকে দেখে ফুলেরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন।

বোনকে বাঁচাতে এগিয়ে গেলে বোনের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় জয়নালের। একপর্যায়ে ফুলেরার শাশুড়ি নূরজাহান তার বাবা ও তিন ভাইকে জানালে তারা এসে জয়নালের ওপর হামলা চালায়। এ সময় জয়নালের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাদের বাঁচাতে এগিয়ে আসলে প্রতিবেশী বাবুল ও আলমগীরকেও পিটিয়ে আহত করে অভিযুক্তরা। জয়নাল আকন্দসহ তিনজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠান চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে জয়নাল আকন্দ মারা যান।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনজুরুল বারী বলেন, নিহত জয়নাল আকন্দের মাথায় আঘাতে ভেতরের অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ছাড়া আহত দুজন উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ভুক্তভোগী ফুলেরা বেগম বলেন, বিয়ের পর থেকেই শ্বশুর শাবু মিয়া, শাশুড়ি নূরজাহান, দেবর সাইফুল ও ননদ সাবিনা আমাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। আজ দুপুরে আমাকে মেরে ফেলার জন্য মারধর করতে থাকেন। আমার চাচাতো ভাই জয়নাল আকন্দ পুকুরে গোসল করার জন্য আসছিলেন, আমি বাঁচাও বাঁচাও চিৎকার করলে আমার ভাই আমাকে বাঁচাতে এগিয়ে আসেন।

তিনি বলেন, একপর্যায়ে আমার শাশুড়ি নূরজাহান তার বাবা ও ভাইদের ফোন করে জানালে তারা লাঠি নিয়ে এসে আমার মামাশ্বশুর মেহেদী হাসান আমার ভাই জয়নালকে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এরপর আমার ভাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এ ঘটনায় আমি দোষীদের শাস্তি চাই।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সেই সঙ্গে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X