লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী

জাপার নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ফুল দিয়ে দলত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ছবি : কালবেলা
জাপার নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ফুল দিয়ে দলত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ছবি : কালবেলা

দলে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে লালমনিরহাটে জাতীয় পার্টির (জাপা) দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতিরহাট স্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

এদের মধ্যে পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন, সাধারণ সম্পাদক মাইদুল ইসলামসহ ৫১ সদস্যের প্রায় পুরো কমিটি এবং অন্যান্য কর্মীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু তাদের হাতে ধানের শিষ তুলে দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। দেশের মানুষের সামনে এখন দাবি একটাই, এই সরকারের পদত্যাগ।

তিনি বলেন, এই সরকারের ওপর আস্থা নেই বলেই জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করছেন।

বিএনপিতে যোগ দেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন বলেন, জাতীয় পার্টিতে নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নেই। নেতারা শুধু নিজের জন্যই রাজনীতি করেন। অপরদিকে বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলন করছে। তাই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

বিএনপিতে যোগ দেয়া জাপা নেতা এরশাদুল হক মাস্টার বলেন, জাতীয় পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। জাতীয় পার্টি সব সময় আওয়ামী লীগের বলির পাঠা হিসেবে ব্যবহার হয়। জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ বার বার ক্ষমতায় আসছে। আর লাভবান হচ্ছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকীর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, মজমুল হোসেন প্রামানিক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিচ, সাধারণ সম্পাদক হাসান আলী, জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ি ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লিমন প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১০

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১১

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১২

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৩

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৪

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৫

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৬

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৭

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৮

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৯

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

২০
X