জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে গাড়িচালকদের শরবত খাওয়াচ্ছেন মাদ্রাসাছাত্ররা

মহাসড়কে চালকদের বিশুদ্ধ খাবার পানির শরবত খাওয়াচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। ছবি : কালবেলা
মহাসড়কে চালকদের বিশুদ্ধ খাবার পানির শরবত খাওয়াচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। ছবি : কালবেলা

তীব্র দাবদাহে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চালকদের বিশুদ্ধ খাবার পানির শরবত খাওয়াচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার রাজনগর এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত রাজনগর সাফিয়া বেগম নুরানি হাফিজিয়া ইসমিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. রাসেল আহমেদের নেতৃত্বে শরবত বিতরণ করা হয়।

এ সময় বাস-ট্রাক পিকআপভ্যান চালকদের তীব্র দাবদাহের মধ্যে সচেতন হয়ে গাড়ি চালাতে পরামর্শ দেওয়া হয়। যানবাহন চালকরা মহাসড়কে মাদ্রাসা কর্তৃপক্ষের মানবিক এই কর্মকাণ্ডকে স্বাগত জানান।

বাসচালক আবুল হোসেন জানান, তীব্র এই গরমে প্রচুর পানি পানের প্রয়োজন হলেও সেই সুযোগ আমরা পাই না। মাদ্রাসার হুজুরদের এই শরবত খাওয়ানোর উদ্যোগকে স্বাগত জানাই। রাজনগর সাফিয়া বেগম নুরানি হাফিজিয়া ইসমিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. রাসেল আহমেদ জানান, তীব্র দাবদাহে সাধারণ মানুষসহ যানবাহনের চালকরা অসুস্থ হয়ে পড়ছেন। তীব্র গরমে বিশুদ্ধ পানির জন্য অনেক চালকরা হাহাকার করেন। এ জন্য মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজনগর ইউপি চেয়ারম্যান মো. আবু আলেম মাদবরের সঙ্গে কথা হলে তিনি কালবেলাকে বলেন, এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। আমি নিজেও উদ্যোগটি নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে আসলে আমি তাদের সাহায্য সহযোগিতার চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১০

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১১

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১২

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৩

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৭

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৯

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

২০
X