নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৮:২২ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

পুঁ‌তে রাখা লাশ উদ্ধার, স্বামী-শাশু‌ড়ি আটক

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্ত্রী মানসুরাকে (২৮) হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

হত্যাকাণ্ডের ৬-৭ দিন পর গতকাল সোমবার রাত ১১টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানসুরা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের আবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী আশরাফ (৩৫) উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের জুলহাস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, তিন বছর আগে দুজনের বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক কলহের কারণে তাদের মাঝে ঝগড়া লেগে থাকত। এই কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় পুলিশ আশরাফ ও তার মা সেলিনাকে আটক করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব ব‌লেন, এ ঘটনায় আশরাফ ও তার মা সেলিনাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটে‌ছে বলে জানা গেছে। লাশের গন্ধে স্থানীয়দের দেওয়া সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডটি ৬ থেকে ৭ দিন আগে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X