কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বয়লার বিস্ফোরণে প্রাণ হারালেন শ্রমিক

বয়লার বিস্ফোরণে পুড়ে গেছে অটোরাইচ মিলটি। ছবি : কালবেলা
বয়লার বিস্ফোরণে পুড়ে গেছে অটোরাইচ মিলটি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে সেমি অটোরাইচ মিলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তিন শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) ভোর পৌনে ৫টার দিকে জামতৈল পশ্চিম পাড়ার মেসার্স আজাহার চালকলে এ ঘটনা ঘটে।

নিহত ফজল আলী (২৬) উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার রবিয়াল হোসেনের ছেলে।

আহত শ্রমিকরা হলেন, উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার মৃত পলান শেখের ছেলে জহুরুল শেখ (২৬), মৃত সোহরাব আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৫) ও কর্ণসূতি পশ্চিম পাড়ার মৃত সুরুত মণ্ডলের ছেলে জিন্নাহ মন্ডল (৩০)।

আহত শ্রমিক জহুরুল শেখ জানান, ধান সেদ্ধ করার একপর্যায়ে ভোর পৌনে ৫টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে আমিসহ ফজল ও জিন্নাহ আহত হই। আমি আর জিন্নাহ হাসপাতালে ভালো চিকিৎসা না পেয়ে বাড়িতে চলে এসেছি আর ফজলের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মেসার্স আজাহার চালকলের স্বত্বাধিকারী আজাহার আলী রাজা দাবি করে বলেন, গত ছয় মাস আগে বয়লার ও কয়েকদিন আগে বয়লারের পাইপ পরিবর্তন করা হয়েছে। বয়লার কেন বিস্ফোরণ হলো বুঝতে পারছি না।

সিরাজগঞ্জের জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মেহেদী হাসান জানান, সকালে মেসার্স আজাহার সেমি অটোরাইচ মিলে বয়লার বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে উপস্থিত হই। অতিরিক্ত হিটের কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। সচরাচর এ ধরনের দুর্ঘটনা দেখা যায় না। নিহত এবং আহতদেরকে শ্রম কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক জানান, বয়লার বিস্ফোরণে আহত তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে ফজল নামে এক শ্রমিকের মুখের অনেকাংশ থেঁতলে গেছে। তার অবস্থা খুবই গুরুতর।

এ ব্যাপারে কামারখন্দ থানার ওসি মোহা. রেজাউল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টায় বয়লার বিস্ফোরণে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই। এ সময় একজন নিহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কোথাও কোনো কারো গাফিলতি আছে কি না আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X