নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে দোকানসহ বাড়ি পুড়ে ছাই

নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে পোড়া অংশবিশেষ। ছবি : কালবেলা
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে পোড়া অংশবিশেষ। ছবি : কালবেলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ৪টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ মে) ভোর ৪টার দিকে বাইশারী বাজারের হাফেজ খানাসংলগ্ল আবদুস সালাম প্রকাশ কেরাম মাঝির মালিকানাধীন দোকানঘর ও ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

জানা যায়, দোকানগুলোর মধ্যে রয়েছে- কামাল হোসেনের এস্ক্রাপের দোকান, জাহাঙ্গীরের মুদি দোকানের রক্ষিত মালালালের গুদাম, রাবার ব্যবসায়ী আজম ও ইউছুপ নবী মজুদ করা রাবারের গুদাম, ওসমান ও জালাল আহাম্মদের কাপড়ের গাইড।

এতে দোকানঘর ছাড়া ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হবে বলে প্রাথমিক পর্যায়ে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, প্রথমে তার পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত দেখি। ঘুমন্ত লোকজনকে সজাগ করে বাসা থেকে বের হয়ে বাইশারী বাজার জামে মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেই। পরপরই শত শত লোক এসে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালায়।

তবে কীভাবে আগুন লাাগলো বিষয়টি কেউ জানে না বলে জানান তিনি। অনেকে মনে করছেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন সাহা ও সংগীয় ফোর্স। এ ছাড়াও ঘটনাস্থলে আসেন বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আলম কোম্পানি। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে আবগত করছেন বলে জানান। বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, কীভাবে আগুল লাগল তা এখনও জানা যায়নি। তবে মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। আগুন নিয়ন্ত্রণ করা না গেলে বিশাল বাজার রক্ষা করা যেত না। তিনি আরও বলেন, মালামালের ক্ষতি হলেও, ঘুমন্ত মানুষজন নিরাপদে বের হয়ে আসতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে তিনি অবগত করেছেন। ঘটনাস্থলে পিআইওকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X