লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিস্নাত পরিবেশে চলছে লক্ষ্মীপুরের দুই উপজেলার ভোটগ্রহণ 

রামগতি উপজেলার উত্তর-পূর্ব চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের লাইন। ছবি : কালবেলা
রামগতি উপজেলার উত্তর-পূর্ব চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের লাইন। ছবি : কালবেলা

বৃষ্টিস্নাত পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এসব উপজেলায় ভোটের আগের দিন পর্যন্ত উৎসবের আমেজ দেখা গেছে। কিন্তু ভোটের দিন সকাল থেকে আমেজ ম্লান করে দিয়েছে বৃষ্টি। ভোর থেকে লক্ষ্মীপুরজুড়ে কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি চলছে।

রামগতি ও কমলনগরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের মাঠে লাইনগুলো খালি। বৃষ্টির কারণে দীর্ঘ লাইন করে দাঁড়াতে পারছে না ভোটাররা। তবে বারান্দায় ছোট ছোট লাইনে অপেক্ষমাণ রয়েছেন তারা।

ভোটাররা জানান, আবহাওয়া ভালো থাকলে ব্যাপক উৎসাহ নিয়ে সবাই কেন্দ্রে এসে দীর্ঘলাইনে অপেক্ষা করত ভোট প্রদানের জন্য। কিন্তু বৃষ্টি হওয়াতে সেটি হয়ে ওঠেনি। তবুও বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসছেন। বৃষ্টি কমলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এখানে ভোটার সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৮১৭ জন।

এ দিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৯২২ জন।

রামগতি ও কমলনগর উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯৭৩ জন। পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬০ জন। নারী ভোটার এক লাখ ৮২ হাজার ৯১২ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১১

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৩

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৪

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৫

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৬

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৭

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৮

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৯

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

২০
X