কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:৩৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল। ছবি : সংগৃহীত
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল। ছবি : সংগৃহীত

বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনার তিন মামলায় বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার পর ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক কারা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তবে পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট ৩টি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : ফেনীতে বিএনপির দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা বিএনপির সভাপতি বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X