ফরহাদ হোসেন বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পথচারীদের ক্লান্তি ভুলিয়ে দেয় সোনালু ফুল

শোভা ছড়াচ্ছে সোনালু ফুল। ছবি : কালবেলা
শোভা ছড়াচ্ছে সোনালু ফুল। ছবি : কালবেলা

কালের বিবর্তনের আমাদের দেশে সোনালু গাছ তেমন দেখা যায় না। তবে এই গাছের হলুদ ফুল প্রকৃতিকে নতুন রূপে রাঙিয়ে তুলে এবং এই ফুলের অপরূপ সৌন্দর্য রাস্তার চলাচলের ক্লান্ত পথিকের সব ক্লান্তি ভুলিয়ে দেয়।

হলুদ ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে, ছবি তুলতে সোনালু গাছের নিচে ভীড় জমাচ্ছে তরুণ-তরুণী থেকে নানান বয়সের মানুষ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পথে ঘাটে, গ্রামে গঞ্জে, গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় সোনালু ফুল যার অপরূপ সৌন্দর্যে আলোকিত করছে চারপাশের পরিবেশ সেইসঙ্গে এর হালকা মিষ্টি সুবাস, প্রজাপতি, মৌমাছি ও পাখিদেরও কাছে ডেকে আনে।

সোনালু ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা তরুণী শারমায়া নাহার স্নিগ্ধা বলেন, এই ফুলটি কম বেশি এখন আর চোখেই পড়ে না। আমি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম সোনালু ফুল খুব সুন্দরভাবে রং ছড়াচ্ছে। যা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। কারণ ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক মালা তৈরি করে সাজগোজ করেছি। এখন এই ফুল খুব কমে দেখতে পাওয়া যায়।

এ ব্যাপারে মোহনপুর ইউনিয়নের সমাজসেবক আমিনুল ইসলাম জানান, সোনালু ফুল দেখে অনেকের মনে প্রশান্তি চলে আসে। কালের বিবর্তনে এই গাছগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই বিলুপ্তি প্রায় এই গাছ নতুন করে লাগানো প্রয়োজন। এবং যে গাছগুলো এখনো টিকে আছে এই গাছগুলোর প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত, তা নাহলে নতুন প্রজন্মের কাছে এটা শুধু গল্পের মতো মনে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ গাছগুলো পরিবেশের জন্য উপকারী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এর ফুল চমৎকার ও দৃষ্টিনন্দন হওয়ায় শোভা বর্ধনকারী হিসেবে সকলের নিকট জনপ্রিয় এবং এই গাছ থেকে ভালো মানের কাঠও পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X