বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ব লিচু

দিনাজপুরের বিরামপুরে বিক্রি হচ্ছে অপরিপক্ব লিচু। ছবি : কালবেলা
দিনাজপুরের বিরামপুরে বিক্রি হচ্ছে অপরিপক্ব লিচু। ছবি : কালবেলা

রসালো ও সুস্বাদু ফল লিচুর কথা এলে প্রথমেই চলে আসে দিনাজপুরের নাম। কেবল জ্যৈষ্ঠ মাস শুরু হতে চলল এরই মধ্যে দিনাজপুরের বিরামপুরের হাট-বাজারে দেখা মিলছে লিচুর। প্রতি ১শ লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩শ টাকা দরে।

এসব অপরিপক্ব লিচু ঝুঁকি নিয়ে কিনছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, আগাম লিচু বিক্রি করলে দাম একটু বেশি পাওয়া যায়। তাই তারা লাভের আশায় আগেভাগে বাগান থেকে এই লিচু সংগ্রহ করে বিক্রি করছেন।

কৃষি অধিদপ্তর বলছে, লিচুর প্রকৃত সময় আসতে এখনো দুই সপ্তাহ বাকি। আর বর্তমানে বাজারে যেসব লিচু উঠেছে সেগুলো অপরিপক্ব হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

এদিকে চিকিৎসক বলছেন, অপরিপক্ব লিচু খেলে স্বাস্থ্য ঝুঁকিসহ মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে।

রোববার (১৯ মে) সকালে বিরামপুর পৌর শহরের নতুন বাজার, পুরোনো বাজার, ঢাকা মোড় ফলপট্টি, কলেজ বাজার, কেটরাহাট, কাটলাহাট, মুকুন্দপুর বাজার, হাবিবহপুর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে এসব লিচু বিক্রি করতে দেখা যায়। এই লিচু দেখে অনেকেই আগ্রহ করে কিনছেনও। অনেকে হাতে নিয়ে দেখছেন, দামও করছেন। যে কেউ মুখে দিয়েই, না কিনে ফিরে যাচ্ছেন। কেউ আবার অল্প হলেও কিনছেন।

উপজেলার বিসকিনি গ্রামের আরিফ লিচু কিনতে এসে বলেন, লিচু এখনো পরিপক্ব হয়নি। হালকা টকটক লাগছে। সবাই কিনছে, তাই আমি ১০০শ মাদ্রাজি লিচু কিনছি। তবে দাম চড়া।

বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, উপজেলায় ১১৪ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। অল্টারনেট বেয়ারিংয়ের কারণে আম ও লিচু এক বছর উৎপাদন বেশি হলে প্রাকৃতিকভাবেই পরের বছর ফলন কিছুটা কম আসে। তবে অতিরিক্ত দাবদাহের কারণে কিছুটা ফলন কমেছে।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল রাখি জানান, এই লিচুতে যে এনজাইমগুলো থাকে, এ এনজাইমগুলো যদি খালি পেটে খায় কেউ, অসুস্থ হয়ে যেতে পারে। অনেক সময় লিচু খেয়ে বাচ্চা মারা যাওয়ার যে খবর আমরা পাই, লিচু থেকেই এ সমস্যাটা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, এ বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে কথা বলে বাজার মনিটরিং করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

ইনস্টাগ্রামে মেসির বার্তা

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

১১

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

১৪

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

১৬

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

১৭

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৮

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১৯

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

২০
X