আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভদ্রতা দেখাব সর্বোচ্চ, আইনের প্রয়োগ হবে শতভাগ : এসপি সাতক্ষীরা 

সোমবার আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে ‘ব্রিফিং প্যারেড’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সোমবার আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে ‘ব্রিফিং প্যারেড’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

ভদ্রতা দেখাব সর্বোচ্চ, আইনের প্রয়োগ হবে শতভাগ। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীকে কোনো ধরনের বাড়তি সুযোগ নিতে দেওয়া হবে না। অবাধ-সুষ্ঠু-গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাশুনি উপজেলার এই নির্বাচন হবে সারা দেশে একটি মডেল নির্বাচন।

সোমবার (২০ মে) সকাল ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এসব কথা বলেন।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী, ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকের এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন- আপনারা গণমাধ্যমকর্মী, আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। চোখ-কান খোলা রেখে সাংবাদিকদের কাজ করতে হবে, কোথাও কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানান।

ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে পারে সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন- ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। এমনকি ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কর্তৃক চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা জমা প্রদান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এসপি বলেন- প্রার্থী কর্তৃক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আমরা পেয়েছি এবং সে মোতাবেক ওই সমস্ত কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন করা হয়েছে।

ইউনিয়ন চেয়ারম্যানদের কেন্দ্রে অবাধ প্রবেশসংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি বলেন- চেয়ারম্যানরাও অপরাপর সাধারণ মানুষের মতো। শুধু তার নিজের ভোটটি দিতে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, এর বাইরে কোনো চেয়ারম্যান কোনো অবস্থায় লোকজন নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না। চেয়ারম্যান কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে আইন মেনে চলতে হবে। কোথাও এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। ইতোমধ্যে ভোটগ্রহণের যাবতীয় প্রাথমিক কর্মকাণ্ড শেষ হয়েছে। এই ভোটে ৮৭ কেন্দ্রে ৬০৪টি বুথে ২ লাখ ৩৯ হাজার ২১০ জন ভোটার রয়েছেন। ভোটারদের মধ্যে ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার এবার ভোট প্রদান করবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X