শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরা ও আশাশুনি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:৫৪ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে কেওড়া বন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

অজ্ঞাত মরদেহের প্রতীকী ছবি।
অজ্ঞাত মরদেহের প্রতীকী ছবি।

সাতক্ষীরার আশাশুনিতে কেওড়া বন থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমহনা এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি (তদন্ত) এমএ ওয়াদুদ বলেন, মরদেহটির পুরো মুখমণ্ডলে এরই মধ্যে পোকামাকড়ে ক্ষত সৃষ্টি করে ফেলেছে। শরীরের বিভিন্ন অঙ্গে পচন শুরু হয়ে গেছে।

কোন ধর্মের ব্যক্তি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তার দেহের বিশেষ অঙ্গ ও গলায় তুলশী মালা দেখে মোটামুটি সুনিশ্চিত হয়েছি তিনি হিন্দু সম্প্রদায়ের।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি মো. সামসুল আরেফিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমাদের ওসি (তদন্ত) একটা টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পরে বুড়িগোয়ালিনী নৌ পুলিশের সহযোগিতা নিয়ে লাশ উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানায় আনা হয়েছে।

হত্যা নাকি আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সুনিশ্চিত করে কিছুই বলা সম্ভব হবে না। আগামীকাল সোমবার (৩০ জুন) সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে জানান তিনি।

লাশের পরিচয় শনাক্ত করা নিয়ে ওসি বলেন, পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা রাতে এসে ফিঙ্গার প্রিন্ট করার পর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে আশা করছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১০

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১১

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১২

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৩

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৪

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৫

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৬

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৭

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৮

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৯

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

২০
X