কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গোরস্থান, মাদ্রাসার দান বাক্স ভেঙে চুরি

কুষ্টিয়ার বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দান বাক্স। ছবি : কালবেলা
কুষ্টিয়ার বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দান বাক্স। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৩০ বছরের পুরোনো তেবাড়িয়া খয়েরচারা মাঠপাড়া শেরকান্দি গোরস্থান ও নতুন বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানার দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৯ মে) রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডে বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও পার্শ্ববর্তী গোরস্তানে এ ঘটনা ঘটে। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার হলবাজার থেকে জিলাপিতলা আঞ্চলিক সড়কের কোলঘেঁষে গড়ে ওঠা তেবাড়িয়া খয়েরচারা মাঠপাড়া শেরকান্দি গোরস্থান ও পাশে থাকা নতুন বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার-এতিমখানার সীমানা প্রাচীরের মধ্যে দুটি দান বাক্স নির্মাণ করা হয়। প্রায় ৩০ বছর ধরে ওই বাক্সে নানা ধরনের নিয়ত করে টাকা-পয়সা দান করে আসছেন স্থানীয়রা। মাদ্রাসা ও গোরস্থান উন্নয়ন কাজের জন্য বছর শেষে দান বাক্স থেকে টাকা তুলতেন কর্তৃপক্ষ। গতকাল রাতে অজ্ঞাতনামা চোরের দল মাদ্রাসা ও গোরস্থানের দুটি দান বাক্সেরই তালা ভেঙে ভেতরে থাকা সব টাকা পয়সা নিয়ে যায়। এ সময় মাদ্রাসা থেকে দুটি সাইকেলও নিয়ে যায় তারা।

এ বিষয়ে গোরস্থান কমিটির সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, মাদ্রাসা পরিচালক আব্দুল মালেকসহ এলাকাবাসী বলেন, এ পথে যাওয়ার সময় ১ মিনিট দাঁড়িয়ে অনেকেই গোরস্থান ও মাদ্রাসার জন্য দান করে যান। দুঃখের বিষয় সেই দানবাক্সের তালা ভেঙে চোরেরা সব টাকা-পয়সা নিয়ে গেছে।

তারা আরও বলেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের অনেক দূর-দুরান্ত থেকে সাইকেলে করে আসে। কিন্তু সেই সাইকেলও নিয়ে গেছে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম আকিব বলেন, দান বাক্স ভেঙে চুরির ঘটনায় মাদ্রাসা ও গোরস্থান পরিচালনা কমিটি একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X