সাভার প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ । ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ । ছবি : কালবেলা

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২১ মে) সকালে ইপিজেড-আশুলিয়া সড়কের নরসিংহপুর এলাকায় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শ্রমিকরা।

ভুক্তভোগী শ্রমিকরা জানায়, গত ১০ মে তাদের এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ ১৫ মে সেই বেতন দেওয়ার সময় নির্ধারণ করে। শ্রমিকরা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত মেনে নিলেও নির্ধারিত তারিখে বেতন দেননি কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে তাদের সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

পরে ২১ মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করলেও এদিন বেতন পরিশোধ না করে কারখানাটিতে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে শ্রমিকরা মঙ্গলবার সবাই আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

কারখানাটির সুইং অপারেটর হালিমা বেগম বলেন, প্রতি মাসে বেতন দেওয়ার সময় হলে তালবাহানা করে কর্তৃপক্ষ। সময়মতো বেতন না পাওয়ায় আমরা বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারি না। বেতনের এ টাকায় আমাদের সংসার এবং ছেলেমেয়েদের লেখাপড়া চলে। সময়মতো বেতন না পেলে স্কুলের বেতন, টিউশন ফি দিতে পারি না। ছেলেমেয়েরাও অপমান বোধ করে। গত মাসের বেতন আজ ২১ তারিখ হলেও এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। আমরা মানবেতর জীবনযাপন করছি।

ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার বেলাল হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর বেশি কোনো তথ্য এখন বলা যাবে না।

আশুলিয়া শিল্প পুলিশের-১ পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের চেষ্টা করছিলেন শ্রমিকরা। অবরোধের কিছুক্ষণের মধ্যেই তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১০

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১১

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১২

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৩

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৪

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৫

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৬

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৭

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৮

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৯

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

২০
X