উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের জালভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে জালভোট দেওয়ার সময় আবুল কালাম নামে একজন আটক। ছবি : কালবেলা
কুড়িগ্রামের উলিপুরে জালভোট দেওয়ার সময় আবুল কালাম নামে একজন আটক। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুরে জালভোট দেওয়ার সময় আবুল কালাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক থেতরাই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের জহির উদ্দিন ছেলে।

মঙ্গলবার (২১ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে এসে আটক হয় আবুল কালাম।

ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আবুল কালাম একবার এসে ভোট দিয়ে যান। ফের ভোট দিতে এলে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

এ ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জালভোট প্রদান করে অপরাধ করায় ও সাক্ষীদের উপস্থিতিতে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২শ পুলিশ সদস্য তিন উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। অবাধ, নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১০

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১১

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১২

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৩

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৪

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৫

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৬

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৭

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৮

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৯

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

২০
X