নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১:৫২ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে ঝলসে গেছে দুই শিক্ষার্থী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নরসিংদীর রায়পুরায় ৩৩ কিলোভোল্টের লাইনে বিদ্যুৎস্পর্শে দুই শিক্ষার্থীর শরীর ঝলসে গেছে। নাঈম মিয়া ও আরিফুল শিকদার নামে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর ২টায় উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর বাজারের সমতা সুপার মার্কেটের তৃতীয় তলার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুফিয়া বেগম জানান, তিনি ছাদে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় ছাদের এক কোণে আরিফুল ও নাঈম নামে দুই কিশোর দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি শব্দ হয়। পাশে ফিরে তিনি দেখতে পান ছাদে পাশে পড়ে রয়েছে তারা দু’জন। পরে এগিয়ে গিয়ে দুই কিশোরের জামা ও শরীর পুড়ে যাওয়া দেখতে পান। আশারামপুর বাজারের সমতা সুপার মার্কেটের ছাদ থেকে পাঁচ মিটার দূরে রয়েছে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন। তবে কীভাবে ওই লাইন থেকে বিদ্যুৎস্পর্শ হয়েছে দুই কিশোর এ ব্যাপারে ধারণা দিতে পারেননি তিনি। আহতরা হলো, পলাশতলী ইউনিয়নের আশারামপুর বাজার এলাকার সৌদিপ্রবাসী কাইয়ূম শিকদারের ছেলে স্কুলছাত্র আরিফুল শিকদার (১৭) ও একই এলাকার রিকশাচালক তাহের মিয়ার ছেলে সদ্য এসএসসি পাস করা নাঈম মিয়া (১৬)।

আহত আরিফুল শিকদারের মা আঁখি নূর জানান, তার ছেলে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যুৎস্পর্শে আরিফুলের হাত থেকে হাঁটু পর্যন্ত ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাঈমের বাবা রিকশাচালক তাহের মিয়া জানান, তার ছেলে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাস করেছে। নাঈমের পুরো শরীর পুড়ে গেছে। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X